সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি মোহনগঞ্জের রেলক্রসিংয়ে ৩ জনের ডিউটি করেন ১ জনে আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

নেত্রকোণায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭০২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের উদ্যোগে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এর ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন ৫ অক্টোবর শহরের মোক্তারপাড়াস্থ  ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নেত্রকোণা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন, ‍যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আবুল হাসান, ই-লার্নিং এ্যান্ড আর্নিং এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।

এতে সভাপতিত্ব করের যুবউন্নয়ন অধিদপ্তরের  প্রকল্প পরিচালক, যুগ্মসচিব মানিকহার রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন,  ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ  দেলোয়ার হোসেন খান, নেত্রকোণা জেলা ইলার্নিং এন্ড আর্নিং লিঃ এর ট্রেইনার মোঃ বিপ্লব, অপূর্ব মজুমদার, অন্তর সাহা, কো-অর্ডিনেটর জাহানারা আক্তার ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোণা কেন্দ্রে ৩টি সু-সজ্জিত ল্যাবের মাধ্যমে ইতিমধ্যে ১৫০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষিত করে অর্থ উপার্জনের পদ সুগম করে দেয়া হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd