বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সমাজ পরিবর্তনে কাজ করছেন কলমাকান্দার তরুণ উদ্যোক্তা ইলিয়াস

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬২ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি: বেকারত্ব কমানো এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন কলমাকান্দার তরুণ উদ্যোক্তা মো. মাহবুব হাসান ইলিয়াস। তিনি প্রতিষ্ঠা করেছেন “নিউ-রাইজ সাসটেইন ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম” নামে একটি প্রতিষ্ঠান, যা ইতোমধ্যে আরজেএসসি (জঔঝঈ) থেকে অনুমোদন পেয়ে সরকার স্বীকৃত কোম্পানিতে পরিণত হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি নেত্রকোনার কলমাকান্দা ছাড়াও ছয়টি উপজেলায় মোট আটটি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যারা অল্প আয়ের কারণে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছেন, তাদের সহায়তায় সহজ কিস্তিতে দেওয়া হচ্ছে মোবাইল, ফার্নিচার, গৃহস্থালি ও প্রযুক্তিপণ্য। ফলে আর্থিক চাপ ছাড়াই তারা আধুনিক জীবনের সুবিধা গ্রহণ করতে পারছেন।

এছাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করছে সমাজসেবামূলক নানা কার্যক্রম। এর মধ্যে রয়েছে “আলোর মঞ্চ” নামের একটি বিদ্যালয়, যেখানে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এ বিষয়ে জানতে চাইলে মো. মাহবুব হাসান ইলিয়াস জানান, বর্তমানে কোম্পানিটি বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd