বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

কলমাকান্দায় লরির চাপায় নারী নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ পঠিত

 

 

কলমাকান্দা প্রতিনিধি :নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইট বোঝাই একটি লরির চাপায় রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। ১৩ ডিসেম্বর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার  কলমাকান্দা থানাধীন কলমাকান্দা ইউনিয়নের পূর্ব বাজারে শাহাবাজ মিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।,

নিহত রোকেয়া আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া আক্তার তার ও মেয়ে সাদিয়া আক্তার (১২)—যিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন—তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পথে রেন্টিতলা মোড় থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি রংছাতি ইউনিয়নের রামনাথপুরের দিকে যাচ্ছিল।,

পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি রেজিস্ট্রেশনবিহীন লরিকে মোটরসাইকেলটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং লরির নিচে চাপা পড়েন। লরিটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।,

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।  এ ঘটনায় পরবর্তী  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি