বিশেষ প্রতিনিধঃনেত্রকোনা সদর উপজেলার কাইলাটিস্থ ব্রাদার্স মাল্টিপারপাস ফার্ম –এ ১৪ ডিসেম্বর গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।এ অগ্নিকাণ্ডে ফার্মের ২৯ টি ছাগল , ফিশারির মাছের খাবারের ঘর, খরের স্তুপ ( বনের লাস ) পুড়ে ছাই হয়ে গিয়েছে ।
ফিশারির মালিক শাহ রফিকুর রহমান এপুলু জানান এ অগ্নিকাণ্ডে তার ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । এ সময় পার্শ্ববর্তী আরেকটি বাড়ির খরের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হাফিজুল ইসলাম জানান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ।
Leave a Reply