বিশেষ প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালী, প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এছাড়া নেত্রকোণার রাজুর বাজারস্থ টিটিসি কার্যালয়ে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিটিসি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, ইন্সট্রাক্টর সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদেশগামী কর্মীদের হাতে ঋণের চেক বিতরণ করা হয়।
Leave a Reply