শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

নেত্রকোণায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালী, প্রবাসী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এছাড়া নেত্রকোণার রাজুর বাজারস্থ টিটিসি কার্যালয়ে প্রবাসী মেলার উদ্বোধন করা হয়। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  টিটিসি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার,  নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, ইন্সট্রাক্টর সাইদুর রহমান প্রমুখ।  অনুষ্ঠানে বিদেশগামী কর্মীদের হাতে ঋণের চেক বিতরণ করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd