বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেত্রকোনায় ২২ ডিসেম্বর আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।
নেত্রকোণা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয় হতে জেলা প্রেসক্লাব পর্যন্ত আনন্দ মিছিল করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোকসেদুল আলম রাজীব, যুগ্ন সাধারন সম্পাদক আরাফাত বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক(যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply