বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

নেত্রকোণা-৫ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী তাহের তালুকদার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৯ পঠিত

 

পূর্বধলা প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে৷  বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব আবু তাহের তালুকদার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ১ চিঠির মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত করা হয়।,

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইস্যু করা মনোনয়নপত্র অনুযায়ী, পূর্বধলা সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলের পক্ষ থেকে আবু তাহের তালুকদারকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর স্বাক্ষরিত ওই চিঠির  বুধবার খবর প্রকাশের পর থেকেই পূর্বধলা উপজেলা জুড়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতা মো: আবু তাহের তালুকদার বর্তমানে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।,

তাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা দলীয় হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।   আবু তাহের তালুকদারের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র রাজনীতির মাধ্যমে। ১৯৭৯ সালে তিনি নেত্রকোণা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি জেলা ছাত্রদলের আহ্বায়ক, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ,

স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি নেত্রকোণা জেলা ছাত্রঐক্যের আহ্বায়ক হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন।জেলা বিএনপির রাজনীতিতে তিনি ৩ বার সাধারণ সম্পাদক ও ১ বার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৫ সালে তিনি পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন।দলীয় আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময়ে তিনি হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। ,

২০১৩ সালে হরতাল চলাকালে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হয়ে ছিলেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২৩ সালে নির্বাচন বর্জনের দাবিতে কর্মসূচির সময় তার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অর্ধশতাধিক মিথ্যা মামলা রয়েছে।মনোনয়ন পাওয়ার পর আবু তাহের তালুকদার বলেন, “কেন্দ্রীয় হাইকমান্ডের আস্থা ও ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার জন্য আমি কৃতজ্ঞ। ,

জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। সকলকে আহ্বান জানাই-চলুন ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে এক পতাকার নিচে, এক প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হই। আজ আমি ব্যক্তি নয়, গ্রুপ নয়-আমাদের পরিচয় বিএনপি ও ধানের শীষ। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের লক্ষ্য সফল হবে।”

 

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি