মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নেত্রকোণায় ২২টি বৈধ, ৫টি বাতিল ও ৩টি মনোনয়ন পত্র স্থগিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৩ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারী নেত্রকোণা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় নেত্রকোণা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোণা-২ আসনের জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোণা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নেত্রকোণা-৪ আসনে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান, নেত্রকোণা-৫ আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।

এছাড়া জামায়েত ইসলামের প্রার্থী অধ্যাপক এনামুল হক, আল হেলাল তালুকদার, মাসুম মোস্তফাসহ, জাতীয় পার্টি, ইসলামি ঐক্য জোট ও এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। নেত্রকোণা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভুঞা দুলাল  এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  উল্লেখিত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা  মোঃ সাইফুর রহমান  ।

অপর দিকে নেত্রকোণা-২ আসনের খেলাফত মজলিশের প্রার্থী গাজী আব্দুর রহীম রুহীর মনোনয়নপত্র, নেত্রকোণা-৪ আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার ৫টি আসনে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।  নেত্রকোণার ৫টি আসনে জমাকৃত মোট ৩০টি মনোনয়নের মধ্যে ২২টি বৈধ, ৫টি বাতিল ও ৩টি মনোনয়ন পত্রকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd