মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নেত্রকোনা দত্ত স্কুলের বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল-২০২৬ উদযাপিত হয়েছে। ২২ জানুয়ারি  বিদ্যালয় প্রাঙ্গণে এই মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন এন. আকন্দ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।  এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক সমাজ গঠনে প্রিয় নবীর সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশন করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।   পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. জোবায়েদ হোসেন ও মাহমুদুল হাসান। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক মাওলানা ওয়াদুদ আলম, মো. রেজাউল কবীর, নাজমুল হাসান খান শুভ এবং মাহমুদা আক্তার। এছাড়াও শরীফ উদ্দিন খান পাঠান কিরণসহ বিদ্যালয়ের অফিস স্টাফগণ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd