খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বড়হাটির আজিদ মিয়া (৪৫) কে ২০ এপ্রিল নিজ এলাকা থেকে আটক করেছে লেপসিয়া বাজারের ফাঁড়ি তদন্ত কেন্দ্রে পুলিশ। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মোঃ শাহাবুদ্দীনের ছেলে মোঃ আজিদ মিয়া (৫২) দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল।
লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির এস আই (পুলিশ পরিদর্শক) জিয়াউল রাব্বি তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে গোপন সংবাদ এর ভিত্তিতে আজিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, আজিদ মিয়া দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসার সাথে জড়িত থাকায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা হয়েছে । তাকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ রোধে এ অভিযান নিয়মিত চালু থাকবে।
Leave a Reply