মো শাহীন মিয়া ,দুর্গাপুর প্রতিনিধি ঃ টেন্ডারে যেসব শর্ত দেওয়া হয়েছে প্রত্যেক কাজে সেইশর্ত যথাযথভাবে মেনে কাজ করতে হবে এবং ওইকাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। চলমান সকল কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি করবেন, প্রয়োজনে আমি নিজেও আসবো। সবার আগে বাংলাদেশ, কাজের মান নিয়ে কাউকে ছাড় নয়।,
আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেবো না। ১৫ মে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নে চকলেঙ্গুরা গ্রামে রাস্তা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা ১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল। ,
ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে মাটির দুর্গাপুর, কুল্লাগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে ২কিমিঃ রাস্তা হেরিংবোন করণ কাজে ব্যায় ধরা হয়েছে ১কোটি ৬১ লক্ষ টাকা। এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply