মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীমের বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান এর বরণ অনুষ্ঠান ২০ মে উপজেলা হল রোমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুড়ি উপজেলায় জামাতের আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ ইসমাইল হোসেন ও বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মাসুদ রানা,ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, নাজমূল হক তালুকদার আরিফ, ছাত্র দলের নেতা মাজহারুল ইসলাম পলিন, এমপি মহোদয়ের ব্যাক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যুব উন্নয়ন অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, উপজেলা মৎস কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, পল্লী বিদ্যুতায়ন সহকারী কর্মকর্তা, ছাত্র দলের নেতা ইয়াসির আরাফাত হৃদয়, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রায় শতাধিক জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামানকে খালিয়াজুড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
Leave a Reply