বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মদন উপজেলাবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও মদন পৌর বিএনপির সম্মানিত সদস্য শরীফুল আলম মাসুম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মদন উপজেলা পরিষদের একজন সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
মাসুম উপজেলার কুলিয়াটি গ্রামের মৃত আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন ভূইয়ার ছেলে। তাঁর বাবা দীর্ঘদিন মদন উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। যাকে সবাই টিএও সাব (থানা কৃষি অফিসার) বলে চিনতেন। অবসরের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেত্রকোণা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবরের কথায় মদন উপজেলা কৃষক দলের দায়িত্ব নিয়ে কৃষক দলকে সুসংগঠিত করে ছিলেন। মাসুম ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, এ বছর অতিবৃষ্টির ভয়াল থাবায় মদনের কৃষক সমাজ অপূরণীয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নেই ঈদ আনন্দ। আপনাদের পাশে থেকে আমিও মর্মাহত। আপনাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। আপনাদের দিনটি কাটুক আনন্দে। “ঈদ মোবারক”!
Leave a Reply