পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম। ২ জুন তিনি আনুষ্ঠানিকভাবে পূর্বধলা উপজেলায় তাঁর নতুন কার্যভার গ্রহণ করেছেন ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে শফিকুল ইসলামকে পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই কর্মকর্তা ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি কর্মদক্ষতা, সততা এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
পূর্বধলায় বদলি হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। নতুন ইউএনও হিসেবে শফিকুল ইসলামের পদায়নকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং স্বাগত জানিয়েছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের জোরালো প্রত্যাশা, একজন দক্ষ ও জনবান্ধব কর্মকর্তার হাত ধরে পূর্বধলা উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যেমন অভূতপূর্ব গতিশীলতা ফিরবে, ঠিক তেমনি সরকারি জনসেবার মান বৃদ্ধি পাবে এবং ঝিমিয়ে পড়া চলমান উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত গতিতে বাস্তবায়িত হবে।
Leave a Reply