মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে বিথীর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল পূর্বধলায় কালব এর নির্বাচনে চেয়ারম্যান মোস্তফা  -সেক্রেটারি নিলয়  খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় মদসহ আটক ১ নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ মালামাল আটক ।। জরিমানা   নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় পূবালী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাকিব মিয়া
  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০৬ পঠিত

কলমাকান্দা  প্রতিনিধি:নেত্রকোনার কলমাকান্দায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ আজহারুল ইসলাম এবং এডিসি জোনাল ইনচার্জ স্বপন বর্মন।

সভায় ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা, মোবাইল ব্যাংকিং, অনলাইন লেনদেন, কিউআর কোডভিত্তিক পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে থেকে   রেজাউল ইসলাম মণ্ডল (লিটু), মো. আলমগীর তালুকদার ও আব্দুল বারেক খোকন মিয়া ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ব্যাংকের সহযোগিতা কামনা করেন।

পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখার উপ-শাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভা শেষে অংশগ্রহণকারীরা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd