হাবিবুল ইসলাম, আটপাড়া প্রতিনিধি: আটপাড়া উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে পাউয়ার টিলার, ধান ও সবজি বীজ এবং মাছের পোনা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
১৭ জুন ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা অংশ নেন। আয়োজকেরা জানান, ১০ জন কৃষকের মধ্যে মোট ১০ হাজার মাছের পোনা এবং ৩০০ জন কৃষকের মধ্যে ধান ও শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।
বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে এবং কৃষি উৎপাদন পুনরুদ্ধারে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ডেপুটি প্রোগ্রাম হেড রাজেশ কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন আটপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা খানম। এ ছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সেন্ট্রাল-২-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সিনিয়র এলাকা ব্যবস্থাপক জামাল উদ্দীন, বিডিসি মো. খায়রুল ইসলাম এবং কৃষি ইন্স্যুরেন্স কর্মকর্তা রাশেদুজ্জামান, বিডিইউ মোঃ আব্দুল আল মামুন,মোঃ আব্দুল মোতালেব শাখা ব্যবস্থাপক ও আটপাড়া শাখার অন্যান্য কর্মকর্তাগণ।
Leave a Reply