বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মোহনগঞ্জে সার্বজনীন মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা  মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার খালিয়াজুড়িতে জুলাই শহীদ দিবস পালিত কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত নেত্রকোণায় জুলাই শহীদ দিবস পালিত

খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৮৩ পঠিত

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে এইচ, এস, সি, পাশ না করে, সনদপত্র ছাড়া  ১৪ তম গ্রেডে কৃষকলীগ নেতা আব্দুল মোনায়েম  নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসায় চাকুরী করে ৪৩ বছর যাবৎ সরকারি বেতন ভাতা উত্তোলন করছে বলে, ঐ মাদ্রাসার একজন শিক্ষার্থীর অভিভাবক, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোনা জেলা প্রশাসক, মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  এবং চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা বরাবর অভিযোগ দাখিল করেছে।

অভিযোগের বিবরণে জানা যায়,  আব্দুল মোনায়েম, নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসায় ০২ নভেম্বর ১৯৮৩ সনে এবতেদায়ী জুনিয়র শিক্ষক পদে যোগদান করেছেন। এস এস সি সনদপত্র অনুযায়ী তাঁর জন্ম তারিখ ০২ জানুয়ারী ১৯৬৭ মোতাবেক চাকুরিতে যোগদান কালীন তার বয়স ছিল ১৬ বছর ১০ মাস। ( সনদ ও যোগদানপত্র প্রমানিত) । তাছাড়া চাকুরিতে যোগদান কালীন সময়ে তার নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরপত্র নেই। এতে তার চাকুরী নিয়োগ ও যোগদান অবৈধ বলে অভিযোগকারী দাবি করেছে।

তিনি আরো দাবি করেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৫০২০/৩ বিশেষ  তারিখ ০৭ ফেব্রুয়ারি ১৯৯২ এর পত্র মোতাবেক, তাকে এইচ এস সি পরীক্ষা পাশ করতে হবে মর্মে মাদ্রাসার কর্তৃপক্ষ চিঠি প্রদান করলে, তিনি ১৯৯৪ ও ১৯৯৬ সনে ২ বার এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করে নাই।

তৃতীয় বার ১৯৯৮ সনে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য মাদ্রাসা সুপারের নিকট থেকে ০৫ সেপ্টেম্বর ১৯৯৭ সনে লিখিত ভাবে অনুমতি সাপেক্ষে ছুটি নেওয়ার পরেও তিনি এইচ এস সি, পরীক্ষায় অংশ গ্রহণ করেন নাই। (কপি সংযুক্ত) । এই ভাবে লিখিত অংঙ্গীকারনামা থাকা সত্বেও ৪৩ বছর যাবৎ, তিনি মাদ্রাসা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ সকল অফিস আদালতের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সরকারি বেতন ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগকারী দাবি করেন।

তাছাড়া তিনি ২০১৭ সনে উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন কালে, ১২ ফ্রেবুয়ারী ২০১৭, ২৮ অক্টোবর ২০১৭,  ০২ ডিসেম্বর ২০১৭, ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০ এপ্রিল ২০১৯ ও ২৭ জুন ২০১৯ তারিখ পর্যন্ত মোট ৬ টি রেজুলেশনের মধ্যে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির ৫/৬ জন সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে প্রায় ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে মর্মে, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিট্রেট আমলী আদালত খালিয়াজুরী, নেত্রকোনায় মামলা হয়েছে।  মামলা নং সি আর মোকদ্দমা  ৩০ (১)/২০২০।

তাছাড়া তিনি খালিয়াজুরী থানার কৃষকলীগের যুগ্ম আহবায়ক হিসাবে বর্তমানে খালিয়াজুরী থানায় বিগত ০২ জুলাই ২৫ সনে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহী মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায়, ০৩ জুলাই ২৫ সন হতে ০৭ সেপ্টেম্বর ২৫ সন পর্যন্ত অত্র মাদ্রাসায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন বলে, অত্র মাদ্রাসার সুপার তাকে ১৭ জুলাই ২৫, ২৮ জুলাই ২৫ ও ১৪ সেপ্টেম্বর ২৫ সনে ৩ টি নোটিশ প্রদান করেছেন। এর পরেও তিনি বিধি বহির্ভূত ভাবে আইনের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে সরকারি বেতন ভাতা উত্তোলন করছেন বলে অভিযোগ করেছে। উপরোক্ত বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে তার যাবতীয় বেতন ভাতা সরকারি কোষাগারে ফেরত সহ শাস্তির দাবি করেছে অভিযোগকারী ছাত্র অভিভাবক।

অভিযুক্ত শিক্ষক মোঃ আবুল মোনায়েম বলেন, অত্র মাদ্রাসায় যোগদান কালীন সময়ে আমার বয়স ১৬ বছর ১০ মাস ছিল জেনেই কমিটি আমাকে নিয়োগ দিয়েছে এবং ১৯৯৪ ও ১৯৯৬ ইং সনে আমি মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক পরীক্ষায় অংশ গ্রহণ করেছি, পাশ করি নাই। তাছাড়া আমি কোন জাল জালিয়াতি বা দূর্নীতি করি নাই বা দূর্নীতিবাজ না।

অত্র মাদ্রাসার সুপার মোঃ হরুন অর রশিদ বলেন, আমি বিগত ২০২৩  সনের জুন মাসে অত্র মাদ্রাসায় যোগদান করেছি, এবং এবতেদায়ী জুনিয়র শিক্ষক মোঃ  আব্দুল মোনায়েম কে এইচ এস সি পরীক্ষা দেওয়ার কথা বার বার বলেছি, তিনি বলেন এটা আমার বিষয়, আপনার চিন্তা করার প্রয়োজন নাই।

তিনি আরো বলেন, বিগত ৩ জুলাই ২৫ হতে ৭ সেপ্টেম্বর ২৫ তারিখ পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন, আমি তাকে ৩ বার  নোটিশ দিয়েছি, পরে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে, আর এ রকম ভুল করবেনা বলে অঙ্গীকার করায়, তার বিল ভাতা দেওয়া হয়েছে। তবে তিনি এইচ এস সি পরীক্ষায় দুইবার অংশ গ্রহণ করে পাশ করেন নাই, এবং অদ্যবধি পর্যন্ত আর কোন দিন এইচ এস সি  পরীক্ষায় অংশ গ্রহণ করেন নাই।

উল্লেখিত বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বলেন আমি অভিযোগ পেয়েছি। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে, সত্যতা প্রমাণিত হলে, অভিযুক্ত শিক্ষক মোঃ আবুল মোনায়েমের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, উল্লেখিত  বিষয়ে অভিযোগ পেয়েছি , সরজমিনে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে, অভিযুক্ত শিক্ষক মোঃ আবুল মোনায়েম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার সমস্ত বিল ভাতা সরকারি কোষাগারে ফেরত দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd