শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মোহনগঞ্জে সার্বজনীন মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা  মোহনগঞ্জে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার খালিয়াজুড়িতে জুলাই শহীদ দিবস পালিত

কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার

রাকিব মিয়া
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭০ পঠিত

রাকিব মিয়া, কলমাকান্দা প্রতিনিধি: সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিলেও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সুন্দর করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই, ব্যাগ ও জুতা দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।

কিন্তু এরপরও অনেক স্কুলে কাঙ্ক্ষিত ফলাফল বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চারতলা বা দোতলা সুন্দর ভবন আছে, কিন্তু শ্রেণিকক্ষে মাত্র চার-পাঁচজন শিক্ষার্থী—এমন চিত্রও আমরা দেখেছি, যা মেনে নেওয়া যায় না।” ২৩ জুলাই নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাত তুলে শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতেও বৃত্তি অর্জন এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করে।   কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামছুজ্জামান আসিফ।

বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল ও ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ৯৪ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd