সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

কেন্দুয়ায় লরির ধাক্কায় ঔষধ প্রতিনিধি নিহত,লরিসহ চালক আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ পঠিত

 

 

কেন্দুয়া  প্রতিনিধি : কেন্দুয়া- নেত্রকোনা সড়কের রামপুর এলাকায় মোটরসাইকেলের সাথে বিদ্যুতের খাম্বাবাহী লরির ধাক্কায় মামুন মিয়া (২৮) নামে  ঔষধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। পুলিশ লরিটি জব্দ ও চালককে আটক করেছেন। ,

নিহত মামুন নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারিন্দা ইউনিয়নের পাইলাটি গ্রামের বজলু মিয়ার ছেলে। অপর দিকে লরির চালক জসিম উদ্দিন (৩৮) কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।,

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে কেন্দুয়া থেকে মোটরসাইকেলে পূর্বধলার দিকে যাচ্ছিলেন ঔষধ প্রতিনিধি মামুন মিয়া এবং নেত্রকোনা থেকে বিদ্যুতের খাম্বা নিয়ে চিটাগাং যাচ্ছিল লরিটি।কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় আসলে লরির ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা মারাত্নক আহত মামুনকে উদ্ধার করে রামপুর বাজারে নিয়ে এলে তাকে স্থানীয়রা মৃত ঘোষনা করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়া লরিটিকে চালকসহ চৌরাস্তা এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, রাতে মরদেহ উদ্ধার করে সোমবার (২১সেপ্টেম্বর) নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে এবং লরিটি জব্দ ও চালক থানা হেফাজতে রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd