নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন। তিনি ৫ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সাপোর্ট টু জয়দেবপুর- দেবগ্রাম- ভুলতা-মদনপুর (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) হিসেবে দায়িত্ব পালন করেন।,
সড়ক অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী মো. আনোয়ারুল আমিনকে ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়ে গত ১ অক্টোবর ২০২৬ রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সওজ সংস্থাপন-১ শাখার উপসচিব তাসলিমা আহমেদ পলি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।নতুন দায়িত্বে তিনি বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।,
মো. আতাউর রহমানকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চ.দা.) হিসেবে সওজের প্রকৌশলীর দপ্তরসংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (সিভিল) পদে সড়ক ভবন, তেজগাঁওয়ে বদলি করা হয়েছে।দীর্ঘ শিক্ষা ও পেশাগত পথচলানেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. আনোয়ারুল আমিন।,
তাঁর বাবা মরহুম জনাব আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও গুণী স্কুলশিক্ষক।তিনি ১৯৮৪ সালে জাহাঙ্গীরপুর টি. আমিন পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে সরকারি আনন্দমোহন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ১৯৯৩ সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবন শেষে ১৯৯৯ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারি প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন আনোয়ারুল আমিন।,
দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সওজের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৪-২০০৫ সালে তিনি ময়মনসিংহ সদরের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে সড়ক অবকাঠামো উন্নয়ন ও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জোনে নতুন দায়িত্বসড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ জোনের আওতাধীন সড়ক অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।,
অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী হিসেবে নতুন দায়িত্বে আনোয়ারুল আমিন ময়মনসিংহ জোনের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্পের গুণগত বাস্তবায়ন এবং জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।ব্যক্তিজীবনে মো. আনোয়ারুল আমিন দুই কন্যাসন্তানের জনক। তাঁর সহধর্মিণী একজন গৃহিণী।
Leave a Reply