মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সওজ ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আমিন পূর্বধলা কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ ।। অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন নেত্রকোনায়  সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ উদ্বোধন   কেন্দুয়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি রবিন গ্রেপ্তার কলমাকান্দায় ৬০ বোতল ভারতীয় মদ জব্দ    করেছে  বিজিবি নেত্রকোনায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে  সমন্বয় সভা অনুষ্টিত দুর্গাপুরে শপথ বাক্য পাঠ করান  ডেপুটি স্পীকার ফ্যামিলি কার্ড   গরিব ও প্রান্তিক মানুষদের দেয়ার নির্দেশ ডেপুটি স্পিকারের আন্দোলন ও বিদ্রোহের অভিযোগ মোহনগঞ্জে ৩০ ডাক্তার-নার্সকে শোকজ

সওজ ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আমিন

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৬৭ পঠিত

 

 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন। তিনি ৫ অক্টোবর  দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সাপোর্ট টু জয়দেবপুর- দেবগ্রাম- ভুলতা-মদনপুর (ঢাকা বাইপাস) পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) হিসেবে দায়িত্ব পালন করেন।,

সড়ক অবকাঠামো উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী মো. আনোয়ারুল আমিনকে ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়ে গত ১ অক্টোবর ২০২৬ রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সওজ সংস্থাপন-১ শাখার উপসচিব তাসলিমা আহমেদ পলি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।নতুন দায়িত্বে তিনি বিদায়ী অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আতাউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।,

মো. আতাউর রহমানকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চ.দা.) হিসেবে সওজের প্রকৌশলীর দপ্তরসংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (সিভিল) পদে সড়ক ভবন, তেজগাঁওয়ে বদলি করা হয়েছে।দীর্ঘ শিক্ষা ও পেশাগত পথচলানেত্রকোনা জেলার মদন উপজেলার চাঁনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. আনোয়ারুল আমিন।,

তাঁর বাবা মরহুম জনাব আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও গুণী স্কুলশিক্ষক।তিনি ১৯৮৪ সালে জাহাঙ্গীরপুর টি. আমিন পাইলট হাই স্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে সরকারি আনন্দমোহন কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। এরপর ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। ১৯৯৩ সালে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।শিক্ষাজীবন শেষে ১৯৯৯ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারি প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন আনোয়ারুল আমিন।,

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সওজের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৪-২০০৫ সালে তিনি ময়মনসিংহ সদরের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে সড়ক অবকাঠামো উন্নয়ন ও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জোনে নতুন দায়িত্বসড়ক ও জনপথ অধিদপ্তরের ময়মনসিংহ জোনের আওতাধীন সড়ক অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।,

অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী হিসেবে নতুন দায়িত্বে আনোয়ারুল আমিন ময়মনসিংহ জোনের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্পের গুণগত বাস্তবায়ন এবং জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।ব্যক্তিজীবনে মো. আনোয়ারুল আমিন দুই কন্যাসন্তানের জনক। তাঁর সহধর্মিণী একজন গৃহিণী।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd