মোহনগঞ্জ সংবাদদাতা: কমরেড আব্দুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র মোহনগঞ্জের আয়োজনে তাহমিনা পারভীন বিথীর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর কমরেড আব্দুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রের সভানেত্রী তাহমিনা সাত্তার এর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।,
উক্ত প্রতিষ্ঠানের অনন্য সুহৃদ, বিশিষ্ট সমাজকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের প্রাণের তাহমিনা পারভীন বিথীর অকাল প্রয়াণে শোকসভায় বক্তারা তাঁর বিভিন্ন স্মৃতিচারণ তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম পিয়াস, রূপা ফাতেমা, চন্দনা ধর, কল্পনা সরকার, জিয়া উন্নাহার, মমতাজ জাহান,আকিকুন্নেছা খানম চৌধুরী (বিউটি), পাপিয়া আক্তার খাতুন, অধ্যক্ষ ইকবাল হোসেন তপু (প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক আবুল কলেজ লোক সাহিত্য গবেষণা একাডেমি) প্রমুখ। তাছাড়া বিথীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply