বিশেষ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নেত্রকোনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখা কো-অর্ডিনেটর জাকির হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা মো. সাখাওয়াত হোসাইনের সার্বিক পরিচালনা করেন। এতে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড.আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি ড. আবু ইউসুফ খান।,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাওলানা এনামুল হক,অধ্যাপক বদরুল আমিন, প্রিন্সিপাল শাহ মোস্তফা নূর, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সেক্রেটারি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, ইসলামী ব্যাংকের নেত্রকোনা শাখা ব্যস্থাপক বনি আমিন। অগ্রণী ব্যাংকের ম্যানেজার আরিফুজ্জামান,ডা. সরওয়ার,তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ইসমাঈল মোল্লা,ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল তাসনিম আলম, বিশিষ্ট শিক্ষাবিদ জহিরুল ইসলাম।
সবক প্রদান করেন সদর হাসপাতাল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক শিক্ষার্থীসহ নেত্রকোনার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply