রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন মোহনগঞ্জে সার্বজনীন মহাশশ্মান ঘাটে বৃক্ষরোপণ সপ্তাহ খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা 

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা

হাবিবুল ইসলাম
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৬ পঠিত

হাবিবুল ইসলাম , আটপাড়া প্রতিনিধি:  নেত্রকোনার আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই উপজেলা মাল্টিপারপাস হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম।

উপস্থিত ছিলেন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জোবায়েদুল আলম, আটপাড়া উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম , আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ,আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নুর মোহাম্মদ খান ফরিদ, ছাত্র দলের সদস্য সচিব টিটু ভূইয়া, আটপাড়া উপজেলা বিএনপির নেতা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল , মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সাবেক ছাত্রদলের নেতা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  রাসেল তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সপন মাষ্টার, আটপাড়া উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মোশারফ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd