মোঃ হাবিবুল্লাহ ,খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান খালিয়াজুরীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে ও মতবিনিময় সভা করেন । স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৫ই নভেম্বর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামীমুজ্জামান ( অতিরিক্ত সচিব ) মহোদয় খালিয়াজুরীতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন।,
পরিদর্শন শেষে উপজেলা হল রুমে বেলা ৪ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা/ কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার পাল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। প্রধান অতিথি, হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও (অতিরিক্ত সচিব) মোঃ শামীমুজ্জামান।,
বিশেষ অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (যুগ্ম সচিব) ডক্টর প্রকাশ কান্তি চৌধুরী। বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, স্থানীয় এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।,
এ সময় স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মোঃ আব্দুস সালাম, মোঃ এরশাদ মিয়া, ফয়সাল আহমেদ, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ, সাংবাদিক কর্মী সহ এলাকার নেতৃস্থানীয় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। এ সময় খালিয়াজুরীকে পর্যটন কেন্দ্রের সম্ভাবনাময় অপার সৌন্দর্যের লীলাভূমি ভাটি বাংলার রাণী রুপসী হিসাবে, পর্যটন কেন্দ্র ও পর্যটকদেরকে আকৃষ্ট করতে বিভিন্ন সম্ভাবনাময় দিক নিয়ে আলোচনা করা হয়। ,
নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এর স্থানীয় সাংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান, উভয়ের পরিকল্পিত ধনু নদীর তীরে রসুলপুর ফেরিঘাটে পর্যটন কেন্দ্র, উপজেলা সদরে শিশু বিনোদন কেন্দ্র বা পার্ক, সহ সরকারি হোটেল ও রেস্টহাউস নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা ও সুপারিশ করা হয় । স্বাগত বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।,
তিনি খালিয়াজুরী উপজেলার সম্ভাব্য বিনোদন ও পর্যটন কেন্দ্রের সুনির্দিষ্ট স্থান গুলো কে নিয়ে সমন্বিত তথ্য , চিত্রসহ লিখিত প্রস্তাব ও উল্লেখিত খাত গুলোকে বিশেষ বিবেচনার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামীমুজ্জামানের নিকট পেশ করেন এবং তাঁর হাতে লিখিত অনুলিপি তুলে দেন। প্রধান অতিথি, মহোদয় খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে সভাপতি মহোদয় প্রধান অতীতের কথায় আশ্বস্ত হন এবং সকলের সহযোগিতা কামনা করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা শেষে সবার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply