বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের পরিদর্শন নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে নেত্রকোনায় অবস্থান ও কলম বিরতি কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি কলমাকান্দার সোহেল রানা   কলমাকান্দায়  সাদ্দাম হত্যার বিচার চেয়ে মানববন্ধন নেত্রকোনায় নানা আয়োজনে  হুমায়ূন আহমেদএর জন্মদিন পালিত নেত্রকোনায় তানযীমুল উম্মাহ হিফযের  বার্ষিক পুরস্কার বিতরণী খালিয়াজুরীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক নেত্রকোনার  কুনিয়া কমিউনিটি ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত দ্বিতীয় বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি  শামীম- সম্পাদক ওবাইদুল

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫৪ পঠিত

 

 

 

 

কেন্দুয়া প্রতিনিধি :নেত্রকোনার কেন্দুয়ায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ১৭ নভেম্বর  উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ব্যানারে বিদ্যালয়ের সামনে রামপুর-তেলিগাতি সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি মাহাবুবুর রহমান রিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানসহ শিক্ষার্থীরা।বক্তারা বলেন, একজন স্কুলছাত্রীর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। ,

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ ওঠে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ নভেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।,

মামলার প্রধান আসামি শুভ মিয়া (২৪) উপজেলার বলাইশিমূল ইউনিয়নের কামারগাঁও গ্রামের বদরুজ্জামান ওরফে লিটনের ছেলে। অপর দুই আসামি একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে নুরে আলম (৩৩) ও ফজলু মিয়ার ছেলে শাহ আলম (৩১)। এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।   

  

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd