শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি বাবুর উপর হামলা।। ক্ষুব্ধ নেত্রকোণার সাংবাদিকরা মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক নেত্রকোণায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ পূর্বধলার নতুন ইউএনও শফিকুল ইসলাম নেত্রকোণায় শহীদ  জিয়ার   শাহাদাত বার্ষিকী পালিত দুর্গাপুরে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক   নেত্রকোণায় কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণা পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা মদন উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুম

নেত্রকোনার ৫৭ টি নদ নদীর মধ্যে  কোনমতে প্রবাহিত দশটি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৬১ পঠিত

দিলওয়ার খান : নেত্রকোনা জেলার নদ-নদী,৫৭টির  মধ্যে বর্তমানে প্রবাহিত রয়েছে ১০ টি,  বাকী ৪৭ টি নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে। পাহাড়,  সমতল ভুমি আর হাওড়া অঞ্চল নিয়ে গঠিত নেত্রকোনা জেলা।  বিভিন্ন উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য নদ-নদী। পানি উন্নয়ন বোর্ড এর  পরিসংখ্যান থেকে জানাযায়,  ছোট-বড় নদ-নদীর সংখ্যা প্রায় ৫৭টি।,

কিন্তু হাতেগোণা কয়েকটি ছাড়া বাকিগুলোর নাম আমরা অনেকেই জানি না। কালের আবর্তে অনেক নদী আজ হারিয়ে গেছে। আবার অনেক নদী মৃতপ্রায়, শীর্ণকায়। এক সময় যে নদীগুলোর ওপর দিয়ে  নৌকা বা লঞ্চ চলতো- সেসব নদীও আজ স্রোতহারা। অথচ, মানব সভ্যতার বিকাশ থেকে শুরু করে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জীবন-জীবিকা- সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে এসব নদ-নদী।,

নেত্রকোনার নদ-নদীগুলোর একটি তালিকা রয়েছে ।  নতুন প্রজন্মও জানতে পারবে আমাদের নদ-নদীর ইতিহাস। প্রসঙ্গক্রমে উল্লেখ করছি, নেত্রকোনার নদ-নদী নিয়ে আমি পত্র-পত্রিকায় বহু রিপোর্ট হয়েছে । কালের গর্ভে হারিয়ে যাওয়া অনেক নদীর নাম সংগ্রহ করেছি। ওইসব রিপোর্ট থেকে এখানে কিছু নদীর নাম তুলে ধরলাম। নেত্রকোনার কিছু নদ-নদী নেত্রকোনা সদরের মগড়া, তেওড়াখালি, ধুপিখালি, লাউয়াড়ি, সুরিয়া, সাইডুলি, ধলাই। বারহাট্টার কংস, গোলামখালি, কানাই, কাওনাল।.

দুর্গাপুরের সোমেশ্বরী, নিতাই, বাঁকহারা। কলমাকান্দার গণেশ্বরী, বালিয়া, গুনাই, আত্রাইখালি। আটপাড়ার সোনাই, বাউরী, ছিলা, তুষাই, বিষনাই। মদনের বৌলাই, বালই, ছেলা, বলী। মোহনগঞ্জের সাপমারা, কানসা। ঠাকুরাকোনার ধনাইখালি, সলি, সলি বুবিজান। কেন্দুয়ার বেতাই, রাজেশ্বরী, পাতকুড়া, সতি, বারুনী। খালিয়াজুরির ধনু, নয়া নদী, পিয়াইন পূর্বধলার কালীহর, সুতি, বল, সাপার।,

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী,  মো: সারুয়ার জাহান জানান, বর্তমানে প্রবাহিত নদীর সংখ্যা রয়েছে দশটি। মৃতপ্রায় নদীর সংখ্যা ১৭ টি, নদী গবেষক ও পরিবেশবিদদের  দাবী নেত্রকোনার নদীগুলো চিহ্নিত করে, কোননসহ গতিপথ কি পুনরুদ্ধার করার জন্য  কর্তৃপক্ষ  ব্যবস্থা গ্রহণ করবেন। এক সময়ের নেত্রকোনা অঞ্চল  ছিল নদীপথের উপর নির্ভরশীল, ,

ক্রমান্বয়ে হারিয়ে গেছে সব নদী, যেসব নদী আছে  সেগুলো অপরিকল্পিত বাঁধ নির্মাণ, কালবার্ট রাস্তা নির্মাণ করায় বিলুপ্তির পথে চলে গেছে। পরিবেশবিদগণ  দাবী জানাচ্ছেন  ৫৭ টি নদীচিহ্নিত করে  নদীগুলো পুনরুদ্ধার ও  গতিশীল করার।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd