শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৮৯ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চন্ডিগড় ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম। ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন।

এরই মধ্যে দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। বিকেলে ধান খেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারেন তিনি বজ্রপাতে মারা গিয়েছেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যুর বিষয়টি শুনেছি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd