বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার উপজেলার আদর্শনগর এলাকার মহাবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে ।
পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। এ বিষয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করুক, এটা আমি চাই। কিন্তু, তারা আমার অফিস কক্ষে তালা দিয়েছে। অফিসের সামনে থেকে আমার নেমপ্লেট তুলে নিয়ে গেছে।
Leave a Reply