বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নেত্রকোণার হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৯৭ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলার প্রেম নগর গ্রামের মুক্তি রানী বর্মনের হত্যা মামলায় মঙ্গলবার আসামি মোঃ কাওছার মিয়াকে গলায় রশি দ্বারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ৫০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত। বিজ্ঞ জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।উল্লেখ্য যে, মুক্তি রানী বর্মণ গত ০২/০৫/২৩ তারিখ দুপুর ২ টা ২০ ঘটিকার সময় বিদ্যালয় ছুটির পর প্রতিদিনের ন্যায় তার সহপাঠি ও বন্ধু বান্ধব নিয়ে  বাড়ি ফেরার পথে প্রেম নগর সাকিনস্থ কংস নদীর পাড়ে পুরাতন ঈদগাহ মাঠের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার পাশে পৌঁছা মাত্রই আসামি কাওছার মিয়া (১৪), পিতা- মোঃ শামছুদ্দিন, সাং- প্রেম নগর, ইউপি- বাউসি, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোণা পিছন দিক থেকে এসে তার হাতে থাকা ধারালো দা দিয়ে মুক্তি রানি বর্মনকে খুন করার উদ্দেশ্যে মাথা ও ঘাড়ে এলোপাথারীভাবে  কোপিয়ে যখম করে ।

আহত অবস্থায়  মু্ক্তি রাণীকে অটো রিক্সাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারহাট্টায় নিয়া গেলে  উক্ত হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে মুক্তি রানির অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আত্মীয় স্বজনের সহযোগীতায় এম্বোল্যান্সযোগে মুক্তি রানী বর্মনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উক্ত হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মুক্তি রানি বর্মনকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।  এ ঘটনায় তার পিতা নিখিল চন্দ্র বর্মন বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনুনী শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।  রাষ্ট্রপক্ষে ছিলেন আবুল হাসেম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, নেত্রকোণা । দেলুয়ারা বেগম, এডভোকেট।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd