খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার ইতি বেগম মঙ্গলবার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা,সাতগাঁও গ্রামের, সাতগাঁও এম,বি,পি উচ্চ বিদ্যালয়সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জানা যায় উক্ত প্রতিষ্ঠান গুলোতে অর্ধ বার্ষিক পরীক্ষা চলমান ছিল। তিনি পরীক্ষা কক্ষ গুলো পরিদর্শন করেন।
সুন্দর ও সুষ্ঠু পরীক্ষা চলছে দেখে তিনি পরীক্ষক ও শিক্ষকদের প্রশংসা করেন। শিক্ষক / কর্মচারী ও ছাত্র/ ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক এবং তাদের আচরণ প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, প্রশান্ত কুমার ভৌমিক, সুপার মোঃ হারুন অর রশীদ যৌথ ভাবে বলেন, বৃষ্টির দিনেও উপজেলা একাডেমি সুপারভাইজার ইতি বেগম স্যার, আমাদেরকে সময় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অতিঃ দায়িত্ব) শফিকুল বারী বলেন, ইতি বেগম জানুয়ারি/২০২৫ ইং মাসে খালিয়াজুড়ি উপজেলা একাডেমি সুপারভাইজার পদে যোগদান করেন। তিনি খুবই দায়িত্বশীল ব্যাক্তি।
Leave a Reply