খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলাধীন খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সামনের সীমানার ধেনু নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ৯ জুলাই সন্ধ্যা ৭ টার সময়ে ড্রেজারসহ মবিন (২৭) নামক একজনকে আটক করেছে খালিয়াজুড়ি নৌ পুলিশ।
জানা যায় খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) এম এ কাদের গোপন সূত্রে বালু উত্তোলনের খবর পেয়ে অত্র উপজেলার অফিসার ইনচার্জ মোঃমুকবুল হোসেনকে অবগত করিলে তিনি নৌ পুলিশকে পাঠানোর সাথে সাথে মোবাইল কোর্ট করে ড্রেজার মেসিন জব্দ করেন এবং মবিন নামের একজন বালু উত্তোলনকারীকে আটক করে খালিয়াজুড়ি থানায় নিয়ে আসা হয়।
মবিনকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। খালিয়াজুড়ি উপজেলার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন বিধি মোতাবেক তার ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply