বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

নেত্রকোনা ৫ আসনের সাবেক এমপির পিএস জাহাঙ্গীর গ্রেপ্তার

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৩ পঠিত

 

 

 

 

পূর্বধলা প্রতিনিধি:-নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) সেলিম জাহাঙ্গীর (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ময়মনসিংহ সদর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সেলিম জাহাঙ্গীর পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক এবং উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামের বজলুল করিম ওরফে তারা মিয়ার ছেলে। জানা যায়, দীর্ঘদিন তিনি সাবেক এমপি বেলালের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

এমপির প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় আর্থিকভাবে প্রভাবশালী হয়ে ওঠেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd