মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ জোনাল অফিসের গণছুটির নামে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কেউ কাজে যোগ দেননি। তবে ডিজিএম মোঃ এমদাদুল হক জানান, তিনিসহ ৭জন কর্মরত আছেন। অপরদিকে এনআরবিসি ব্যাংক বুথের মাধ্যমে চলতি মাসের বিদ্যুৎ বিল নেয়া হচ্ছে।
তবে এখন পর্যন্ত লাইন চালু রয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায় আবার আধা ঘন্টা এক ঘন্টা পরে বিদ্যুৎ আসে । তথ্যমতে, মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ৫৭জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তার মধ্যে ধর্মঘটে আছেন ৫০জন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুরে সরেজমিন ঘুরে দেখা গেছে অফিসে কোন স্টাফ নেই । স্থানীয়রা জানান, এভাবে শত শত মানুষ অফিসে এসে ঘুরে ফেরত যাচ্ছে।
ডিজিএম মোঃ এমদাদুল হক আরো জানান, সরকারের নির্দেশ মোতাবেক ২৪ ঘন্টা মধ্যে কাজে যোগদানের কথা থাকলেও তারা কেউ ৯ সেপ্টেম্বর পর্যন্ত যোগদান করেনি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা এ রিপোর্ট লিখা পর্যন্ত আসিনি। বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছে। কারণ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল বা বিলের উপর গ্রাহকের অভিযোগ বিল পরিশোধ করতে পারছেন না।
কেবলমাত্র চলতি মাসের বিল ব্যাংকের বুথে জমা দিতে পারতেছেন। মোহনগঞ্জ জোনাল অফিসের অন্তর্গত গ্রাহকরা আতঙ্কিত অবস্থায় রয়েছেন। লাইনে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে গ্রাহকদের ব্যাপক ক্ষতি হতে পারে। কারণ একজন লাইনম্যান অফিসে কর্মরত নেই। তাদের চিন্তা হচ্ছে দুর্ঘটনা হলে লাইন ম্যান ছাড়া সমাধান করবে কে ?
Leave a Reply