সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

খালিয়াজুরিতে স্পিডবোট ও খোসা নৌকার সংঘর্ষে ৩ শিশুসহ  নিখোঁজ-৪ আহত-৩ 

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৫ পঠিত

 

 

, খালিয়াজুরী প্রতিনিধি।নেত্রকোনার খালিয়াজুরি ৪ নং গাজীপুর ইউনিয়নের পাচহাট গ্রামের ২ নং বয়রা ওয়ার্ডের আন্ধার গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়া (২৪) , কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মিরকা গ্রামে জৈনক ব্যক্তির মেয়ের সাথে বিয়ের উপলক্ষে  শুক্রবার নবাব মিয়ার বাড়িতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন লোকজন জামায়াত হয়।

নবাব মিয়ারে মেয়ে শিরিন আক্তার  (১৮) সহ বেশ কয়েকজন স্পিডবোটে বেড়াতে যায়, এ সময় পাচহাট গ্রামের চরপাড়া ও আন্দারের মাঝামাঝি স্পিডবোর্ড এর সামনাসামনি খোসা নৌকাটি ধাক্কা লেগে স্পিড বোর্ড ও খোসা  নৌকা  ডুবে  ০৪  জন নিখোঁজ হয়, ০৩ জন আহত হয়।  এর মাঝে নিখোজ  ০৩ জন ছিল শিশু।

তারা হল স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫), সামসু মিয়ার মেয়ে  সামিয়া আক্তার (১১), এবং বরের বোন নবাব মিয়ার মেয়ে  শিরিন আক্তার (১৮) উল্লেখ যে তারা সকলেই পাচহাট আন্ধাইর গ্রামের বাসিন্দা ।আহতরা হলেন,   হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার, (৩০) গুরুতর আহত বলে তাকে কিশোরগঞ্জ জেলার ইটনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,  সাত্তার মিয়ার ছেলে জহুরুল ইসলাম ( ১৮) ও মঞ্জিল মিয়ার ছেলে সাত্তার মিয়া ( ৬০) কে স্থানীয় ডাক্তারের   চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  এম এ কাদের জানান বিষয়টি খুবই দুঃখজন  নিখোঁজ ০৪ জনের পরিবারদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি।

। ময়মনসিংহ বিভাগীয হতে ডুবুরি দল আসছে, উদ্ধারে কাজ চলমান আছে। খালিয়াজুরী উপজেলার বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান,  চারজন নিখোজে ০৩ জন আহতের বিষয়টি সঠিক আছে, নিখোজ ০৪ জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন ।

উপজেলা জামাতের আমির মোঃ ইসমাইল হোসেন বলেন আমি বিষয়টি শুনেছি নিখোঁজ ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

খালিয়াজুরি থানার এসআই মোহাম্মদ মনজুর মিয়া জানান, চারজন ব্যক্তি নিখোজের তথ্যটি সঠিক বলে নিশ্চিত করেছেন এবং তিনি বলেন আমরা ঘটনাস্থলে আছি ময়মনসিংহ বিভাগীয় ডুবুরী দল আসছে উদ্ধারের কাজ চলমান আছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd