বিশেষ প্রতিনিধিঃ জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয় অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ ১৬ মার্চ রোজ সোমবার নেত্রকোনা পৌর এলাকার মোক্তারপাড়াস্থ লেডিস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে । নেত্রকোনার চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিক এর গবেষণা বিভাগের পরিচালক পাবেল পার্থ ।
বারসিক এর নেত্রকোনার সমন্বয়কারী অহিদুর রহমান ,সহযোগী সমন্বয়কারী সংকর ম্রং, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, অধ্যাপক নাজমুল হক , সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাংবাদিক আল্পনা বেগম, মির্জা হৃদয় সাগর, মাকসুদুল হক, মোতাহার হোসেনসহ অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন।
উক্ত সংলাপে হাওরের কৃষি সংকট ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
Leave a Reply