বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় জব্দ ৪৩০০ লিটার ডিজেল

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা সদরের হাটখলা বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে মজুত রাখা চার হাজার ৩০০ লিটার ডিজেল  জব্দ করেছে প্রশাসন  । এ ঘটনায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ০৬ এপ্রিল উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে ‘মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্স’ নামে ওই প্রতিষ্ঠান থেকে এসব ডিজেল জব্দ করা হয়।

গোপন সংবাদে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের কাছে বিক্রি করে সেই টাকা কোষাগারে জমা করা হবে জানা গেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জ্বালানি খাতে অনিয়ম রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd