বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ২৫ এপ্রিল রোজ শনিবার নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভর বিল হতে কাটাখালি বাজার ও আতকাপাড়া হয়ে আনছা বিল পর্যন্ত খাল পুনঃখনন কাজ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
উদ্বোধন কালে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং দেশকে সুজলা-সুফলা শস্য-শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার সেই ধারা অব্যাহত রাখতে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় পুনরায় খাল খনন কাজ শুরু করেছে।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply