বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরী মডেল পাইলট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোহনগঞ্জ হাসপাতালে পানি ও কেক বিতরণ ।। নানা জল্পনা কল্পনা কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযানে এমপি হিলালী খালিয়াজুরীতে   সাংবাদিকদের বাঁধা প্রদান করলেন সহকারী শিক্ষক ঝুটন  কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলা   উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার   নেত্রকোনার দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা  অনুষ্ঠিত আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ 

নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২

শাহিন মিয়া
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৫২ পঠিত

শাহিন মিয়া, দূর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনার  দুর্গাপুর উপজেলায়  গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে পুলিশের  বিশেষ অভিযানে ৬৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ ২ যুবককে ০২ আগস্ট রোজ রবিবার আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযানের   ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝানজাইল বাজার এলাকার মা মনি বাস কাউন্টারের সামনে  পুলিশের একটি চৌকস দল সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)।

দুর্গাপুর থানার এস আই ফিরোজ আলম জানান,উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক ২ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd