বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আটপাড়ায়  বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্রাকের কৃষি উপকরণ বিতরণ আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলমাকান্দায় পূবালী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে সরকারি কর্মচারী দম্পতি দগ্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন করলেন এমপি হিলালী নেত্রকোনায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শিল্পকলায় উকিল মুন্সীর  প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’-প্রদর্শিত নেত্রকোণায় ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত নেত্রকোনায় বারসিকের আঞ্চলিক সংলাপ   অনুষ্টিত

কলমাকান্দায় সরকারি ৪শত গাছ কেটে নেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৫৭৫ পঠিত

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সরকারি প্রায় ৪শত মেহগনি ও নিম গাছ কেটে নিয়ে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে উপজেলার ৭নং কৈলাটী ইউনিয়নের নাওয়ারীপাড়া, জামসেন, বেনুয়া এলাকার উল্টা পীরের মাজার হতে আনোয়ার চেয়ারম্যানের বাড়ি হয়ে কাদির পীরের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের সরকারী প্রায় ৪শত মেহগনি ও নিম গাছ কেটে ফেলা হয়েছে।

কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন এই গাছ কেটে নিয়ে গেছে বলে জানায় স্থানীয়রা। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে মনে করেন সচেতন মহল। স্থানীয় সূত্রে জানা যায়, গত ক’দিন যাবত উক্ত সড়কের গাছ কাটতে শুরু করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন। সোমবার পর্যন্ত প্রায় ৪ শত মেহগনি ও নিম গাছ সড়কে কেটে ফেলে রাখে বেনুয়া গ্রামের মোঃ সিদ্দিক মিয়াসহ আরো অনেকে জানান, ‘ঐ সড়কের প্রায় ৪শত মেহগনি ও নিম গাছ চেয়ারম্যানের নেতৃত্বে দিনে ও রাতের আঁধারে কেটে নিয়ে যায়।

কৈলাটী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আলী আজগর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের পশে সরকারি কাটা অনেক গাছ পড়ে থাকতে দেখতে পাই। আরো গাছ নিয়ে গেছে। তবে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’ কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করেছেন। সংশ্লিষ্ঠ এলাকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বিষয়টি জানার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান অনেক আগে স্থানীয় লোক জন ইউনিয়ন পরিষদ বা বনবিভাগের অনুমতি ছাড়া বৃক্ষরোপন করে এবং বতর্মানে স্থানীয় জনগন তা কেটেছে, আমি নিজে উপজেলা নির্বাহি কর্মকর্তাকে লিখিত জানিয়েছি। আমি গাছ কাটিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd