মোঃ কামাল হোসেন: ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ৩ নভেম্বর জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ( নেত্রকোন সদর-বারহাট্টা ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, নেত্রকোনা। ,
মোহাম্মদ হারুন অর রশিদ সহকারি পরিচালক জেলা সমাজসেবা অফিস নেত্রকোনা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জুবায়ের আহমেদ ফ্যামিলি কার্ডের সুপারভাইজার।অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মহিবুল্লাহ হক,শহর সমাজসেবা অফিসার নেত্রকোনা।,
একজন সুপারভাইজার ও ২৭ জন তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক বলেন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী কে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
Leave a Reply