সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নেত্রকোণায় বই উৎসব শুরু

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৩৬ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ শুরু হয়েছে। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট ৫ লাখ ৬৭ হাজার ৭২৪ শিক্ষার্থীর মাঝে ৪৬ লখ ৮৪ হাজার ৮২৪ বই বিতরণ করা হবে। শনিবার সকালে শহরের সাতপাই নেত্রকোণা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় বই বিতরণে অংশ নেন পুলিশ সুপার আকবর আলী মুনসী,অতিরিক্ত জেলা প্রশাসক সুহেল মাহমুদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গফুর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ,প্রধান শিক্ষক মমতাজ মহল প্রমূখ। এ সময জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুনসী শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আদর্শ শিশু বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

জেলা শিক্ষা কর্মকর্তারা জানান, প্রাথমিকের বরাদ্দের ৯২ শতাংশ ও মাধ্যমিকে বরাদ্দের ৭৫ শতাংশ বই জেলায় এসে পৌঁছেছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন তারা। এস/জ

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd