কলমাকান্দা প্রতিনিধি: ‘আমরা লুট করতে আসিনি, দেশকে দিতে এসেছি। জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে কেউ দুর্নীতি, দখল বা অনিয়ম করলে তাকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না, ১৪ মে রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন উপজেলার বালিকা ফুটবল দল ও রানার্স আপ বালক কাবাডি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদূল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply