বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

মোহনগঞ্জে সঠিক সময়ে স্কুল না খোলায় প্রধান ও সহকারি শিক্ষককে শোকজ

মো কামরুল ইসলাম রতন
  • আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৭১ পঠিত

 

মোহনগঞ্জ সংবাদদাতা ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সঠিক সময়ে খোলা না হওয়ায় প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ সহ ৫ সহকারি শিক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।,

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০টায় পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়নি। বিদ্যালয়ের সহকারি শিক্ষকদেরকেও আশপাশে দেখা যায়নি। তবে ৬/৭জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের ফটকের সামনে বসে থাকতে দেখা যায়। এ ঘটনাটি ফেসবুক লাইভে তুলে ধরেন ¯স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি জেলা-উপজেলা শিক্ষা অফিসারের নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়ার পর ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা ওই স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষকদেরকে শোকজ করেন। শোকজ পত্রে তিন কার্য দিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।,

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় ২০০ জনের মতো। পশুখালী গ্রামের বেক্সিনে কবির ও মশিউর রহমান বলেন, এই স্কুলটি কোনদিনই সঠিক সময়ে খোলা হয়নি। সবসময় সকাল ১০টার পর খোলেন শিক্ষকরা। এদিকে শিক্ষার্থীরা এসে নয়টা থেকেই গেটের সামনে বসে থাকে। শিক্ষকরা তাদের মনমতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন। প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ জানান, রাস্তাঘাট ভাঙ্গা থাকায় বুধবার স্কুলে পৌঁছতে দেরি হয়ে গেছে। অন্যদিন সঠিক সময়েই স্কুল খোলা হয়। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা বলেন, ঘটনার সত্যতা পেয়ে ওইদিনই শিক্ষকদের শোকজ করা হয়েছে। শোকজের কপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরও পাঠিয়ে দিয়েছি। অনিয়ম করলে আমি কখনো ছাড় দেই না। প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। এভাবে স্কুল ফাঁকি দিলে শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। এমন অনিয়ম সহ্য করা হবে না।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd