মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

নেত্রকোনায় যাত্রা বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩১৫ পঠিত

বিশেষ প্রতিনিধি :নেত্রকোনা সদর উপজেলার মৌভাতী ইউনিয়নে চুঁচুয়া মরা দিঘী স্কুল মাঠে মসজিদ মাদরাসার পাশে মাছ ব্যাপী যাত্রা পালার আয়োজনের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ৩০ ডিসেম্বর বিকালে চুঁচুয়া মরা দিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয় এর মাঠে , আগত এসএসসি পরীক্ষা, মসজিদ ও মাদ্রাসার পাশ্বে এলাকার কতিপয় ব্যক্তি মাসব্যাপী যাত্রাপালার আয়োজন করে প্যান্ডেল নির্মাণ করছে।

এর এই প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। যাত্রাপালা বন্ধের দাবিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান, বীর মুক্তিযোদ্ধা একলাছ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা আক্কাস মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইমরান মিয়া।

বক্তাগণ বলেছেন, প্রতিবছরই যাত্রার নামে অশ্লীলতা ও বেহালাপনা করে যুব সমাজকে উশৃংখল এবং বিপদগ্রস্ত করে ফেলে, মসজিদ মাদ্রাসার পাশে সাউন্ড বক্সের মাধ্যমে অশ্লীল উলঙ্গ নিত্য পরিদর্শন করে।এলাকাবাসী এর প্রতিবাদ জানাই এবং এখানে যেন যাত্রা না হয় তার প্রতিবাদ জানায়। এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী নিকট এলাকাবাসীর লিখিত অভিযোগ দায়ের করেছে যাত্রা বন্ধের দাবী তে।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি