বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

দুর্ঘটনায় নেত্রকোনা  ডিসি ফুডের সরকারি গাড়ি ক্ষতিগ্রস্থ  তিনি  আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪২৯ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক ও  উনার গাড়ির ড্রাইভার গত সপ্তাহে ব্যক্তিগত কাজে ঢাকার পথে দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন  বলে জানা যায় । সরকারি  গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ হওয়ায় এ রির্পোট লিখা পর্যন্ত নেত্রকোনা অফিসে পাওয়া যায়নি। এ ব্যাপারে ২২ জানুয়ারি দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রক এর একাধিক কর্মকর্তা-কর্মচারী  সাথে কথা বললে তারা কেউই মুখ খুলছেন না।,

বিভিন্ন সূত্রে জানা যায়,  নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান ঢাকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগদানের জন্য  ড্রাইভার আনোয়ারকে নিয়ে সরকারি গাড়ি নিয়ে রওনা দেন। ত্রিশাল এলাকায় গেলে দুর্ঘটনা কবলিত হন তিনি । দুর্ঘটনায় দুইটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং হতাহতের  ঘটনা ঘটে । জেলা খাদ্য নিয়ন্ত্রকের  সরকারি  ক্ষতিগ্রস্থ গাড়িটি  সুকৌশলে থানা  থেকে নিয়ে আসা হয় বলে জানা যায় ।,

জেলা খাদ্য নিয়ন্ত্রক ও গাড়ির ডাইভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খাদ্য বিভাগের সূত্রে জানা যায়। দুর্ঘটনার পর পরই জেলা  খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এক জরুরী বৈঠক করেন ।,

নাম প্রকাশে অনিচ্ছুক এক দুজন বলেন তিনি অসুস্থ, ঢাকা হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনায় আহত ও গাড়ি ক্ষতিগ্রস্থ এর বিষয়টি অস্বীকার করেন। ড্রাইভার আনোয়ার কোথায জিজ্ঞেস করলে, বলেন অসুস্থ তাই ছুটিতে আছে। গাড়ী রাখার গ্যারেজে কালো রঙ্গের সরকারি গাড়িটি ২২ জানুয়ারী পযর্ন্ত ছিল না । বিষয়টি জানার জন্য নেত্রকোনার জেলা খাদ্য নিয়ন্ত্রকের  নাম্বারে মোবাইল করলে তিনি ফোন ধরেন নি।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd