বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

পূর্বধলায় মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সভা অনুষ্টিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৯ পঠিত

বিশেষ প্রতিনিধি :নেত্রকোণা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেছেন, পুলিশি সেবাকে গনমুখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সারা দেশের ন্যায় নেত্রকোণা জেলায়ও বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।,

২৪ জানুয়ারী পূর্বধলার মানবতা সমাজকল্যাণ সংস্থা ও জটিয়াবর ইসলামী সমাজকল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও মাদক মুক্ত সমাজ গঠনে বিশেষ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।,

বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশ সদস্যরা তৃণমুল পর্যায়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করে নিরাপত্তাকে আরো জোরদার করা সম্ভব। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিং মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় প্রায় শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার।,

এতে উপস্থিত ছিলেন প‚র্বধলা জুটিয়াবর কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, পুর্বধলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ জিনিয়া জামান, অফিসার ইনচাজ মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd