মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

নেত্রকোণায় নার্সিং ইনস্টিটিউটের পুষ্টি মেলা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৭১ পঠিত

বিশেষ  প্রতিনিধি :প্রতিবছরের ন্যায় এবারও নেত্রকোনায় নার্সিং ইনস্টিটিউটে সাইন্স এন্ড মিডওয়াইফারি খাদ্য ও পুষ্টি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।নেত্রকোনা ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে সোমবার দুপুরে জয়নগরস্থ ইনস্টিটিউট প্রাঙ্গণ দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

এতে ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দৈনন্দিন খাদ্য সামগ্রীতে প্রয়োজন ও অপ্রয়োজনীয় বিভিন্ন প্রকার ভিটামিন সম্পর্কে অবহিত করা হয়।এরআগে ফিতা ও কেক কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

পরে শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন খাবারের স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন অভিজিৎ লোহ, নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ ও প্রভাষক জাকিয়া আক্তার, সেবা তত্ত্বাবধায়ক কুদ্দুসিয়া খাতুন, জেলা বিএনএ সভাপতি জনাব ফাতেমা খাতুন সহ সংস্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি