শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নেত্রকোনায় প্রশাসনের বাজার তদারকি

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩১২ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ পবিত্র রমজানের দ্বিতীয় দিনে বাজার তদারকিতে নেমেছেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য ভোক্তা পর্যায়ে সহনীয় রাখতে এ অভিযান পরিচালিত হয়।

শনিবার সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের মেছুয়া বাজারে সতর্কতামূলক ভাবে অভিযান চালানো হয়।

এসময় বেশ কয়েকটি দোকানে ভোক্তা অধিকার লংঘনের দ্বায়ে প্রচলিত আইনে জরিমানা করা হয়। অভিযানে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার,সহকারী কমিশনার ভূমি আকলিমা আক্তার, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক ওসমান গণি,নেত্রকোনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এইচ আর খান পাঠান সাকিসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd